হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর বাস মালিক সমিতির নেতা আনিসুর রহমানকে (৪৭) অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার অম্বিকা সড়কে ওই নেতার বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটকরসাইকেলে আসা কয়েকজন যুবক আনিসুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাসিনুল হক বলেন, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  ফরিদপুর অফিস।