হামলায় আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের সাহাপাড়ায় গত সোমবার রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে৷ সাহাপাড়ায় অশীত রায়ের বাড়িতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দরজা ভেঙে কয়েকজন ডাকাত ঘরে ঢোকে৷ তারা অশীতের স্ত্রী প্রতিমা রায় (৪২) ও তাঁর ছেলে রণজিৎ রায়কে (১০) অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ সময় প্রতিমা রায় ও রণজিৎ রায় চিৎকার করলে ডাকাতেরা তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।