প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন আবদুল হামিদ ভুইয়া, আবদুল হামিদ, মহির উদ্দিন এবং নিরাপত্তারক্ষী মাহমুদুল (৪৫)। হামিদ ভুইয়া ও মাহমুদুলকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার ভোররাতে একদল ডাকাত প্রথমে পল্লী বিদ্যুৎ সমিতির আবাসিক ভবনে আবদুল হামিদ ভুইয়া, আবদুল হামিদ ও মহির উদ্দিনের বাসায় হামলা চালায়। এ সময় তারা তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৩৩ হাজার টাকা ও চার ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। পরে ডাকাতেরা পার্শ্ববর্তী একটি কারখানায় ডাকাতির চেষ্টা চালায়। তারা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী মাহমুদুলকে কুপিয়ে জখম করে।