হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক যুবলীগ নেতা আহত হয়েছেন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঘোড়াধারী গ্রামের অটোরিকশাস্ট্যান্ডে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত মো. বাহাদুর (৩২) নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অটোরিকশাস্ট্যান্ডে চালকদের কাছ থেকে কতিপয় ব্যক্তি প্রতিদিন গাড়িপ্রতি ১৫ টাকা করে চাঁদা আদায় করে আসছে। চালকেরা বিষয়টি বাহাদুরকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজি বন্ধে ওই ব্যক্তিদের চাপ দেন। এ নিয়ে উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মো. ইদ্রিস, রনি, জনিসহ সাত-আটজন লাঠিসোঁটা নিয়ে বাহাদুরের ওপর হামলা চালায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।