হামলায় আহত গ্রাম পুলিশের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় আহত গ্রাম পুলিশের দফাদার তালেব উদ্দিনের (৪৮) মৃত্যু হয়েছে৷ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুর ১২টার দিকে তিনি মারা যান৷
তালেব উদ্দিন পুটিমারী ইউনিয়নের ধাইজান গ্রামের বাসিন্দা৷
তালেবের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, শুক্রবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে সাত-আটজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়৷ এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী এসে তালেবকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷ শনিবার তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷
পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালেব এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছিলেন৷ এ কারণে দুষ্কৃতকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তালেব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে৷