হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের প্রতিপক্ষের হামলায় আহত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেক ওরফে জনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন। অন্তঃকোন্দলের জের ধরে গত শুক্রবার প্রতিপক্ষের হামলায় মালেক গুরুতর আহত হন।গতকাল রাতে মালেকের মৃত্যুর খবরে ছাত্রলীগ নগরে বিক্ষোভ করে। তারা নগরের জামালখানের প্রেসক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেয় বিক্ষোভকারীরা।জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সোয়া নয়টায় ছাত্রলীগের নেতা মালেক মারা যান। মালেকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ। ঢাকা মেডিকেলে অবস্থানরত মোছলেম উদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বিকেলে মালেকের অবস্থার অবনতি হয়। রাত সোয়া নয়টায় চিকিৎসকেরা তাঁর (মালেক) মারা যাওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করেন।’ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা ছাত্রলীগের নগরের বকশিবিট এলাকার কার্যালয়ে সভা করছিল। এ সময় এক পক্ষের হামলায় মালেক গুরুতর আহত হন।