হামলায় আহত দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক হামলায় আহত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাইলগাঁও গ্রামের ফজলু মিয়া ও হাড়গ্রামের মুহিবুর রহমানের মধ্যে রোববার কাঁঠাল কেনার দর-কষাকষি নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মুহিবুর ছাতার বাঁট দিয়ে আঘাত করলে ফজলু (৪৮) মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়। এদিকে ২৭ জুলাই ইসলামপুর গ্রামের সুন্দর মিয়ার সঙ্গে একই গ্রামের আবু মিয়ার বাগিবতণ্ডা হয়। এর জের ধরে সুন্দরের পক্ষের লোকজনের হামলায় আবুর ছেলে আমির হোসেন (২৪) গুরুতর আহত হন। পরে তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।