হামলায় আহত পোস্টমাস্টারের মৃত্যু
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে দৃর্বৃত্তদের হামলায় আহত পোস্টমাস্টার মাহবুবুল হক (৫৫) মারা গেছেন৷
এলাকাবাসী সূত্র জানায়, ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ার হাট ডাকঘরের পোস্টমাস্টার মাহবুবুল হক দৌলতপুর গ্রামের নিজ বািড়তে বসবাস করেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা তাঁকে বািড়র পাশে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান৷ সদর হাসপাতালের চিকিৎসকেরা তঁাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোশাররফ হোসেন জানান, পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বািড়তে বেড়াতে যাওয়ায় ঘটনার রাতে মাহবুবুল হক ছাড়া ঘরে অন্য কেউ ছিলেন না৷ তিনি জানান, তাঁর জানামতে, মাহবুবুলের সঙ্গে এলাকার কারও ঝামেলা বা বিরোধ ছিল না।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।