হামলায় আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশের চরতরনী গ্রামে গতকাল রোববার হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই গ্রামে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে আবদুল আলিম, সাইদুল ইসলাম ও সামসুল ইসলামের সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এ সময় রফিকুলকে কিলঘুষি মারা হয়। এর জের ধরে গতকাল সকালে রফিকুল ও তাঁর ভাই সাবেক ইউপি সদস্য আবদুল আজিজের নেত্বত্বে ১০-১২ জনের একদল সাইদুলের বাড়িতে হামলা চালায়। এতে সাইদুল, সামসুলসহ পাঁচজন আহত হন। পরে পুলিশ রফিকুল ও আজিজকে আটক করে।