হামলায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফাউসা এলাকায় সন্ত্রাসীদের হামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির মিয়া, তাঁর ছেলে আরিফসহ পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নাসির মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে নাসির মিয়া ও তাঁর ছেলে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হয়। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা করা হয়েছে।