হামলায় এইচএসসি পরীক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সন্ত্রাসীদের হামলায় এইচএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম চৌধুরী গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় সে কুসুমবাগ এলাকার একটি দোকানের সামনে মুঠোফোনে কথা বলছিল। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলাকারীদের অস্ত্রের আঘাতে তার দুই পা ও হাত গুরুতর জখম হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার শরীরে অস্ত্রোপচার হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।