ঢাকায় মার্কিন ও ভারতীয় কর্মীরা নিরাপদে আছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মার্কিন ও ভারতীয় দূতাবাসের সকল কর্মী নিরাপদে আছেন। এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেন, ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। কী উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো তথ্য মেলেনি। তিনি পরিস্থিতিকে ‘এখনো পরিবর্তনশীল’ বলে উল্লেখ করেন।
এদিকে ভারতের বেসরকারি টিভি চ্যানেল এডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় তাদের দূতাবাসে সকল কর্মী নিরাপদে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের হাই কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’