হামলায় ছাত্রলীগের কর্মী জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের হামলায় উপজেলা ছাত্রলীগের কর্মী জনি আকন্দ (২৮) জখম হয়েছেন। উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মসজিদের সামনে গত শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান বলেন, জনি আকন্দ উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। শুক্রবার রাত আটটার দিকে এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে শহরের টাউন কলোনির ছাত্রাবাস থেকে ডেকে নেন। পরে ওই মসজিদের সামনে হামলা চালিয়ে তিনি জনিকে জখম করেন।