হামলায় জড়িত দুই ছাত্র গ্রেপ্তার, ব্যবহূত অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় সরাসরি জড়িত দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে এবং গতকাল শনিবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব সদস্যরা সংঘর্ষে ব্যবহূত একটি ধারাল ভোজালি উদ্ধার করেন। র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৮-এর একটি দল গতকাল সকালে নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে রেজাউল করিম ওরফে রেজা (২০) নামে এক ছাত্রকে গ্রেপ্তার করে। রেজা পলিটেকনিকের কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। রেজার দেওয়া তথ্য অনুযায়ী নথুল্লাবাদের কাছে নবনির্মিত শিক্ষা বোর্ড ভবন এলাকায় লুকিয়ে রাখা একটি ভোজালি উদ্ধার করে র‌্যাব। সংঘর্ষের সময় ওই ভোজালি দিয়ে প্রতিপক্ষের একাধিক ছাত্রকে কুপিয়ে জখম করার কথা রেজা স্বীকার করেছেন বলে র‌্যাব জানায়। রেজাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।শুক্রবার রাতে নগরের আলেকান্দার একটি মেস থেকে মো. কামরুজ্জামান জুয়েল ওরফে চাকমা জুয়েল (২১) নামে অপর এক ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।