হামলায় তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন চলাকালে গত রোববার এক প্রার্থীর কয়েকজন কর্মী ও সমিতির সদস্য ভোট দিতে না পেরে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য আহত হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে নির্বাচন চলছিল। দুপুরের দিকে সদর উপজেলার বাগোয়ান ইউনিয়নের পরিচালক পদপ্রার্থী আবু আবদুল্লাহর কয়েকজন কর্মী ও পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য ভোট দিতে যান। কিন্তু ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে না পেরে তাঁরা ভোটকেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) শরজিৎ কুমার এবং কনস্টেবল আশরাফ হোসেন ও আক্তারুল ইসলাম আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে সদর উপজেলার রাইপুর গ্রামের বোদ্দা মোল্লার ছেলে মাসুম আলী ও মুজিবনগর বাবুপুর গ্রামের জাহার আলীর ছেলে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।