হামলায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার কাদেরপুর গ্রামের ফজলুল হক তাঁর লোকজন নিয়ে গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের জমি চাষ করতে যান। এ সময় একই গ্রামের আশরাফুল ইসলাম ২৫ জন লোক নিয়ে ফজলুল হক ও তাঁর পক্ষের লোকজনের ওপর হামলা চালান। এতে ফজলুল হক, তাঁর ছেলে আফাজুল ইসলাম, স্ত্রী কমলা, ভাই নজরুল ইসলাম ও নজরুলের স্ত্রী তাছলিমা আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ফজলুল হক মারা যান। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।  পঞ্চগড় প্রতিনিধি