প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সমর্থকদের হামলায় গতকাল শনিবার দুপুরে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠান শুরুর আগেই ব্যানারে সভাপতির নাম না লেখা নিয়ে অ্যাসোসিয়েশনের সহসভাপতি মামুনুর রশিদ তালুকদারের সঙ্গে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক গোলাম কিবরিয়ার বাগিবতণ্ডা হয়। মামুনুর রশিদ একপর্যায়ে গোলাম কিবরিয়াকে ধাক্কা দেন। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠান শুরুর পর দুপুর ১২টার দিকে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা করলে তা পণ্ড হয়ে যায়।