হামলায় যুবলীগের নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এনামুল হককে (৩৮) দা দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কাঁঠালতলী বাজারে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এনামুল হক কয়েকজন সঙ্গীসহ বিশ্ব ইজতেমায় যোগ দিতে মৌলভীবাজার-বড়লেখা সড়কের বাজারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অতর্কিতে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালিয়ে মাথা ও দুই পায়ে কোপায়। পরে তাঁকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরান আহমদ জানান, এনামুল হকের মাথায় গভীর ক্ষত থাকায় তাঁকে সিলেট পাঠানো হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) ওয়াকিল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।