হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শাহ মুখদুম থানার ভুগরইল এলাকায় পাহাড়িয়া সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদ এ কর্মসূচি পালন করে।
আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিংয়ের সভাপতিত্বে মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জেলা শাখার সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার , মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ বক্তব্য দেন।
গত ২১ নভেম্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে এলাকার এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে গ্রামের পাহাড়িয়া মেয়েদের মারধর করা হয়। এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই পরিস্থিতিতে পাহাড়িরা উচ্ছেদ আতঙ্কে ভুগছেন।