স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি পদে হামিদুল আলম নির্বাচিত হয়েছেন। শওকত হোসেন ও সাব্বির আহমেদ নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে। আগামী দুই বছর এই পরিষদ বহাল থাকবে। এর মধ্যে শওকত ও সাব্বির এক বছর করে দায়িত্ব পালন করবেন।
গত সোমবার রাজধানীর ক্রীড়া উন্নয়ন ভবনে এই পরিষদের দ্বিতীয় সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। কমিটির সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শংকর তালুকদার, আক্কাছ আলী, মোস্তফা কামাল, ফেরদৌস আলম, রিয়াজুল ইসলাম, জুনায়েদ হোসেন, মো. মনির, এসএম আরাফাত হাসান। যুগ্ম সাধারণে সম্পাদক মারুফ জামান কল্লোল, মো. ফয়সাল, আল্লামা ইকবাল, মনসুর আহমেদ, সুমন কান্তি বাড়ৈ, বি এম মনির হোসেন। সাংগঠনিক সম্পাদকে মো. ইয়াছিন, মোজাম্মেল হক, আনিছ মুন্সী, তৌহিদুল ইসলাম খান, সাজ্জাদ সুমন, সজিব সরদার। প্রচার ও প্রকাশনা সম্পাদকে খন্দকার শামসুল হক, দপ্তর সম্পাদক আনিসুর রহমান।