হামিদুল্লাহ খানের কুলখানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খানের (বীর প্রতীক) কুলখানি আজ সোমবার বাদ মাগরিব সেনানিবাসের ৩ নম্বর সড়কের ১৫/১ নম্বরে মরহুমের বাসভবনে আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। হামিদুল্লাহ খান গত শুক্রবার দুপুর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। গতকাল রোববার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ছিলেন।