হারম্যান মেইনার কলেজের পাঠদানের অনুমতি বাতিলের চিঠি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ড গতকাল মঙ্গলবার বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের পাঠদানের অনুমতি বাতিলের চিঠি প্রত্যাহার করেছে। তবে কলেজ থেকে বরখাস্ত হওয়া তিন শিক্ষককে পুনর্বহাল করা হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত জানান, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফাতেমাতুজ্জানাতের স্বাক্ষর করা এক চিঠি পেয়ে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২ জুন শিক্ষা বোর্ড কলেজটির পাঠদানের অনুমতি বাতিল করে একটি চিঠি দেয়।

গত সোমবার প্রথম আলোতে ‘হারম্যান মেইনার কলেজের পাঠদানের অনুমতি বাতিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই চিঠি প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় থেকে আদেশ দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ তসলিম উদ্দিন বলেন, বোর্ডের পাঠানো চিঠি গতকাল পেয়েছেন। তিনি বলেন, বরখাস্ত হওয়া তিন শিক্ষক শৃঙ্খলাবিরোধী কাজ করেছেন। কলেজের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগটি সত্য নয়। বোর্ড কিসের ভিত্তিতে তা বলেছে, তিনি তা জানেন না।