হারলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় কেশাইল নূরানী দাখিল মাদ্রাসা কমিটির নির্বাচনে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার কাছে হেরে গেছেন স্থানীয় সাংসদ ছলিমউদ্দিন তরফদার ওরফে সেলিম। জিতেছেন উপজেলার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন। গত রোববার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বছর ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন ছলিমউদ্দিন তরফদার। এর আগে তিনি মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।