হারানো শিশুর সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা থেকে তিন-চার বছরের এক ছেলেশিশুকে পাওয়া গেছে। শিশুটি নিজের নাম বলছে রিফাত ও বাবার নাম বলছে কবির হোসেন।
শিশুটিকে উদ্ধারকারী শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলাম বলেন, তাকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর কাঁচা বাজার এলাকায় পাওয়া যায়। শিশুটি কাঁদছিল। বাসার ঠিকানা বলতে না পারায় প্রথমে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে থানার এক কর্মকর্তার সহযোগিতায় শিশুটিকে উত্তরার একটি এনজিওতে রাখা হয়েছে। শিশুটিকে যখন পাওয়া যায় তার পরনে হলুদ টি-শার্ট ও কালো প্যান্ট ছিল। শিশুটির পরিবারের সদস্যদের ০১৭৫৮৮৭৪০২২ মুঠোফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক