হারালেন হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার চৌরাস্তা থেকে বাসে ওঠার সময় পড়ে গিয়ে হাত হারিয়েছেন সাত্তার হোসেন (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে মগবাজারে গুলিস্তান থেকে গাজীপুরগামী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে ওঠার সময় পিছলে পড়েন সাত্তার। বাসটির চাকা তাঁর বাঁ হাতের ওপর উঠে যায়। এতে বাঁ হাতটি শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে ওঠার সময় ওই দুর্ঘটনা ঘটে। সাত্তার হোসেন গাজীপুরের জয়দেবপুর থানার বোর্ডবাজার খন্দকার রোডের বাসিন্দা। তিনি একজন মুক্তিযোদ্ধা।