হারিয়ে যাওয়া পাঁচশিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিয়াদ, জোনায়েত, সুরভী, নিলুফা, মোজাম্মেল
ফিয়াদ, জোনায়েত, সুরভী, নিলুফা, মোজাম্মেল

নগরের তেজগাঁও থানায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদ হেফাজতে বর্তমানে ঠিকানা বলতে না পারা হারিয়ে যাওয়া পাঁচটি শিশু রয়েছে। এদের মধ্যে দুজন বুদ্ধিপ্রতিবন্ধী। বিভিন্ন থানার মাধ্যমে এই শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। এখানে শিশুরা পাঁচ দিন থাকতে পারে। ঠিকানা বলতে না পারা শিশুদের একজন ফিয়াদ (৬)। সে তার বাবার নাম হাসান ও মায়ের নাম পারভীন বলেছে। জেলার নাম গাইবান্ধা বললেও পুরো ঠিকানা বলতে পারে না। গত ২৯ এপ্রিল এক রিকশাচালক বেইলি রোডে শিশুটিকে কান্না করতে দেখে রমনা মডেল থানায় নিয়ে আসেন। পরে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। শিশুটির গায়ের রং শ্যামলা।

আরেকজনের নাম জোনায়েত (৭)। ছেলেটি তার বাবার নাম আরকান, আর মায়ের নাম বলেছে ঝর্ণা। ২ মে রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। এ সময় তার পরনে ছিল খয়েরি রঙের শার্ট। গায়ের রং শ্যামলা।

বুদ্ধিপ্রতিবন্ধী সুরভীর (১১) বাবার নাম কাঞ্চন। মা রহিমা। জেলার নাম ভোলা বলতে পারে। ২ মে থেকে সে ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। তাকে হাতিরঝিল থেকে জহুরুল ইসলাম নামের একজন উদ্ধার করে থানায় নিয়ে যান। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

নিলুফা (৫) তার বাবার নাম বলেছে সবুজ। মায়ের নাম বিউটি। জেলা রংপুর। এ শিশুটিও বুদ্ধিপ্রতিবন্ধী। গত ২৬ এপ্রিল বাবুল হোসেন নামের এক ব্যক্তি তাকে ওয়ারী থানাধীন জয়কালী মন্দিরের পাশে একা পেয়ে থানায় নিয়ে আসেন। তার পরনে ছিল ম্যাগি হাতা গেঞ্জি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

মোজাম্মেলের (৫) বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম শিউলী। ১০ মে একটি পুলিশের দল দায়িত্ব পালনের সময় শিশুটিকে নিকুঞ্জ-২ শ্রমিক লীগ অফিসের কাছে রাস্তায় পেয়ে খিলক্ষেত থানায় নিয়ে যায়। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের চেক শার্ট। গায়ের রং শ্যামলা। বিজ্ঞপ্তি।