হারিয়ে যাচ্ছে আদিবাসী জনগোষ্ঠী: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এ দেশ থেকে আদিবাসী জনগোষ্ঠী হারিয়ে যাচ্ছে, কিন্তু এ নিয়ে কারও কোনো বেদনাবোধ কাজ করছে না। ফলে দিনাজপুরে আদিবাসীপল্লিতে হামলা সহজ হচ্ছে। তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার মানুষও খুব বেশি নেই।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি অধ্যাপক আবুল বারকাত রচিত পলিটিক্যাল ইকোনমি অব আনপিপলিং অব ইনডিজিনিয়াস পিপল ও বাংলাদেশে কৃষি-ভূমি-জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বই দুটি প্রকাশ করেছে মুক্তবুদ্ধি প্রকাশনা। প্রতিটি বইয়ের মূল্য ৫০০ টাকা।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তুÍলারমা), রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, বিচারপতি কাজী এবাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, প্রকাশনা অনুষ্ঠান সমন্বয় কমিটির আহ্বায়ক জামালউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।