প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহারকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আসামির আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগরের খুলশী থানার একটি হত্যা মামলায় হারুন ইজাহারকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।’
হারুন ইজাহারের বিরুদ্ধে নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে খুলশী থানার পুলিশ। গত ৭ অক্টোবর ওই মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে।