হারুন-পাপিয়ার বিরুদ্ধে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যানার সরিয়ে ফেলাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির একাংশ গত বৃহস্পতিবার হারুন-পাপিয়াবিরোধী বিক্ষোভ মিছিল করেছে। আসিফা আশরাফী পাপিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাংসদ। হারুনুর রশিদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।স্থানীয় সূত্রে জানা যায়, রোডমার্চ নিয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চাঁপাইনবাবগঞ্জে আগমন উপলক্ষে শহরের বিভিন্ন মোড়ে টানানো হয় শুভেচ্ছা ব্যানার। নিজের ছবি-সংবলিত বেশির ভাগ ব্যানারই ছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও দলীয় নেতা আবদুল মতিনের। এ ছাড়া কাউন্সিলর আবদুল বারেক, জাহাঙ্গীর হোসেনেরও ব্যানার ছিল। কিন্তু জনসভার আগের রাতে হঠাৎ করেই সেগুলো সরিয়ে ফেলা হয়।এ ব্যাপারে মেয়র আবদুল মতিন বলেন, ‘আমার ছবি সরিয়ে নেওয়ার কারণে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিএনপির সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরিয়ে ফেলা ছবিতে শুধু আমারই নয়, জিয়া, খালেদা জিয়া, তারেকের ছবিও ছিল। তাঁদের ছবি শুধু সরিয়েই ফেলা হয়নি, ফেলা হয়েছে ডাস্টবিনে। এতে আমিসহ সবাকেই অপমান করা হয়েছে। বিএনপির সমর্থকেরা এ নিয়ে মর্মাহত।’ তবে বৃহস্পতিবার সন্ধ্যায় হারুন-পাপিয়াবিরোধী মিছিল সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন মেয়র।আসিফা আশরাফী পাপিয়া বলেন, ব্যানারগুলো আর কেউ নয়, মাওলানা আবদুল মতিনসহ অন্যদের লোকজনই সরিয়েছে। কারণ জেলা বিএনপির সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের ব্যানারগুলো সরিয়ে ফেলতে বলা হয়। ৬ অক্টোবর অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত হয়, খালেদা জিয়ার আগমন উপলক্ষে সাংসদ প্রার্থী (হারুনুর রশিদ) ছাড়া আর কারও নামে তোরণ নির্মাণ ও শুভেচ্ছা ব্যানার টানানো হবে না বা ছবিও প্রদর্শন করা যাবে না। খালেদা জিয়া ও তারেকের ছবি সরানোর অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। তবে ৬ অক্টোবরের সমন্বয় সভায় হারুনুর রশিদ ছাড়া অন্য কারও ছবি-সংবলিত ব্যানার টানানো যাবে না—এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া।