
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের ২০১৭-২০১৯ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হারুন-অর-রশিদ (বরিশাল) আর সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবু বকর ছিদ্দিক (নেত্রকোনা)।
গত শুক্রবার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় তিন বছর মেয়াদি নতুন এই কমিটি পাস হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোট ৩১ সদস্যের নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মজিবুল হক মাস্টার (চান্দিনা), সহসভাপতি আব্দুল মান্নান (টাঙ্গাইল), সিরাজুল ইসলাম (সিলেট), ইজাহার আলী (যশোর), আল হারুন (চট্টগ্রাম), হেকমত উল্লাহ (রাজশাহী) ও আবুল কাশেম গাফুরী (লাঙ্গলকোট)। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দীন সবুর (গফরগাঁও), সহসাধারণ সম্পাদক আব্দুর রফিক স্বপন (বগুড়া) ও উবায়দুল ইসলাম নিঠু (পিরোজপুর), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (দাউদকান্দি), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শেখ (গাইাবান্ধা) এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন আজিজুল হক পলাশ (নরসিংদী)। বিজ্ঞপ্তি