প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে গতকাল শনিবার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে দিনব্যাপী হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জেলা শাখা আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবে মিল্লাত। এ উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি জহুরুল হক সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব খন্দকার আবদুল আউয়াল, জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গণি। এ সময় ঢাকা থেকে আসা আটজন চিকিৎসক উপস্থিত ছিলেন। এই ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়।