হার্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দিনব্যাপী হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে এ ক্যাম্প শুরু হয়েছে। ফরিদপুর হার্ট ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে। এ ক্যাম্পে রোগীপ্রতি ৫০০ টাকা ফি নিয়ে উচ্চ রক্তচাপ, বাতজ্বরজনিত হৃদ্রোগ, করনারি হৃদ্রোগ ও জন্মগত হৃদ্রোগের চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্পে দেড় শতাধিক রোগীর শারীরিক পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। চিকিৎসা প্রদান করেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান কে এম এইচ এস সিরাজুল হক, ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্ডিয়াক সার্জন ফারুক আহমেদ এবং ওই হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট নাজির আহমেদ।