হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ পেয়েছেন আবদুল মান্নান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। একজন রাজনৈতিক নেতার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনসংক্রান্ত এই ফেলোশিপ ১ জুন থেকে শুরু হচ্ছে। মাসব্যাপী এই ফেলোশিপ সম্পন্ন করতে প্রতিমন্ত্রী কাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। বৈচিত্র্য ও পরিবর্তন এনে নেতৃত্বের উন্নয়ন এ ফেলোশিপের মূল উদ্দেশ্য। উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি অর্জনে চলমান প্রতিযোগিতামূলক বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ ধরনের লিডারশিপ কোর্স পরিচালনা করে থাকে।