হালখাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নববর্ষ উপলক্ষে গত রোববার রাতে মেসার্স এইচ কে এন্টারপ্রাইজ ও মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সাড়ম্বরপূর্ণ আয়োজনে হালখাতা অনুষ্ঠান করেছে। নগরের মেজরটিলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে হালখাতার সূচনা করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মামুন কিবরিয়া। মেসার্স এইচ কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মেসার্স কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফছর আহমদ, সিলেট রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সভাপতি মজলু মিয়া, স্কলার্স হোম ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরী, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার জাফর সাদেক প্রমুখ বক্তব্য দেন।