হালদা নদীতে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে তাদের লাশ উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার বিকেলের দিকে নাসির মোহাম্মদ তালুকদার ঘাট এলাকা পার হওয়ার সময় বাঁশের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা উল্টে যায়। ওই নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে বেশির ভাগই সাঁতরে তীরে উঠে যায়। স্বজনেরা জানান, পাঁচজন নিখোঁজ রয়েছে। আজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মো. নুরুল ইসলাম (৫৬), মো. আজমান (৩), মো. রিমন (১৮) ও মো. রিজভী (১৪)।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পুলক কান্তি সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ মো. আব্দুর রহিমকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধারকাজ চলবে বলে তিনি জানান।