হালদা নদে ডিম ছেড়েছে মা-মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা-মাছ। গতকাল শুক্রবার সকালে নদীর বিভিন্ন স্থানে ডিম ছাড়ে মা-মাছ। এরপর শত শত ডিম আরোহণকারী ডিম সংগ্রহে নেমে পড়ে। দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে তারা ডিম সংগ্রহ করে।
চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মো. কামাল উদ্দিন মা-মাছ ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মা-মাছ ডিম ছেড়েছে। এরপর ডিম সংগ্রহকারীরা নৌকা নিয়ে ডিম সংগ্রহ করে।
চট্টগ্রামের হাটহাজারীর মাছুয়াঘোনা হ্যাচারির সভাপতি মো. সফি জানান, নদীর বিভিন্ন স্থান থেকে তারা ডিম সংগ্রহ করেছে। গতকাল দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা-মাছ। এর আগে ২১ এপ্রিল প্রথম দফায় ডিম ছেড়েছিল মা-মাছ।