হালদায় দ্বিতীয় দফা ডিম ছেড়েছে মা-মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদায় দ্বিতীয় দফা ডিম ছেড়েছে মা-মাছ। গত বুধবার শেষ রাতে ভারী বর্ষণের সময় হালদার নয়াহাট ও গুরদোয়ারা এলাকায় মা-মাছ ডিম ছাড়ে।এ সময় নদীতে জোয়ার থাকায় ওই ডিম উজানে চলে যায়। খবর পেয়ে ডিম সংগ্রহকারীরা বিশেষ ধরনের জাল নিয়ে নদীতে নেমে পড়েন।গুরদোয়ারার ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, হঠাৎ করে মা-মাছ ডিম ছাড়ায় ৮০ শতাংশ ডিম সংগ্রহকারীই তা সংগ্রহ করতে পারেননি। যাঁরা নদীতে ছিলেন, তাঁরা গড়ে এক থেকে দুই কেজি ডিম সংগ্রহ করেছেন। ডিম সংগ্রহের পর তা ফোটাতে ব্যস্ত হয়ে পড়েন সবাই।এর আগে গত ১৯ এপ্রিল হালদা নদীতে মৌসুমের প্রথম ডিম ছাড়ে রুইজাতীয় মা-মাছ। তখন অনেকেই ধারণা করেছিলেন, মা-মাছ হয়তো দ্বিতীয় দফা ডিম ছাড়বে।ডিম সংগ্রহকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, হালদা থেকে সংগ্রহ করা ডিমের মাছ দ্রুত বড় হওয়ায় এর চাহিদাও দিন দিন বাড়ছে। এ বছর প্রতি কেজি রেণু পোনা সর্বোচ্চ ৭০ হাজার টাকায় বিক্রি হয়।