হালদায় নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বইঠা চালাচ্ছেন বাহারি পোশাক পরা মাঝি-মাল্লারা। নদীর তীরে হাজারো দর্শক। বাদ্যযন্ত্রের তালে মুখরিত পুরো এলাকা।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামে হালদা নদীতে আয়োজিত নৌকাবাইচ চলার সময়ের দৃশ্য এটি।
দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের ‘যুবসমাজ’ নামের একটি সংগঠন এই নৌকাবাইচের আয়োজন করে। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে ১৫টি দল এতে অংশ নেয়।
নৌকাবাইচ উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর থেকে উৎসাহী দর্শকেরা হাজির হতে থাকে সেখানে। বেলা তিনটার আগেই হাজারো দর্শক নদীর তীরে অবস্থান নেয়। শুধু ফটিকছড়ি নয়, হাটহাজারী ও রাউজান থেকেও দর্শকেরা নৌকাবাইচ দেখতে আসে।
আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে তাঁরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল ইসলাম চৌধুরী।
প্রতিযোগিতায় প্রথম হয় ‘চারিয়ার বাহাদুরের দল’। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে নিশ্চিন্তাপুর গ্রামের ‘শাহাজাহানের দল’। তৃতীয় হয় ‘রাশেদের দল’। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।