হালনাগাদ করা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম সংশোধন ও হালনাগাদ করা দরকার। প্রয়োজনের অতিরিক্ত ক্রেডিটে পড়াশোনা করতে শিক্ষার্থীদের হিমশিম খেতে হচ্ছে। ফলে একাডেমিক পড়ায় মনোযোগ হারিয়ে শিক্ষার্থীরা অন্যদিকে ধাবিত হচ্ছে। এ পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষকদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি শিক্ষার কার্যকরী পাঠদান ও শিক্ষার যথাযথ মূল্যায়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা উঠে এসেছে। গতকাল শনিবার সকালে কৃষি অনুষদের সম্মেলনকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত কর্মশালায় ৬৪ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হলো।