প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নতুন ভোটার তালিকা প্রণয়ন ও তথ্য সংগ্রহ এবং হালনাগাদ কার্যক্রম আগামী ১৬ আগস্ট শুরু হয়ে চলবে ৩০ আগস্ট পর্যন্ত। ১৯৯৮ সালের ১ জানুয়ারি ও এর আগে যাঁদের জন্ম হয়েছে, তাঁদের নতুন ভোটারের অন্তর্ভুক্ত ও ২০০০ সালের ১ জানুয়ারি ও তার আগে যাঁদের জন্ম হয়েছে তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলানায়তনে ২৮৯ জন তথ্য প্রদানকারী ও আটজন সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি|