প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর পৌর এলাকায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে শহরের পুরানবাজার ৩ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। এ সময় নির্বাচন কমিশনার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন ও ভোটারদের খোঁজখবর নেন।