প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকা হালনাগাদ শেষে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন। পুরুষ ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ এবং নারী ভোটার ২০ লাখ ৮৮ হাজার ৪৪৫ জন।
নারীর চেয়ে পুরুষ ভোটার পাঁচ লাখ ৫৮ হাজার ২১৪ জন বেশি। তবে সারা দেশে নিবন্ধিত ভোটারের মধ্যে নারীর সংখ্যা কম হলেও রাজধানী ঢাকায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি নিবন্ধিত হয়েছেন।
গতকাল রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।
তবে ইসি অস্বাভাবিক হারে নারী ভোটার কমে যাওয়ার কোনো কারণ ব্যাখ্যা করেনি।
জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, হালনাগাদের প্রথম পর্যায়ে কিছু দুর্বলতা থাকায় নারী ভোটার কম হয়েছে।