হালনাগাদে প্রায় ১১ লাখ ভোটারের তথ্য সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা হালনাগাদের প্রথম ধাপে ১৮১ উপজেলা ও থানায় ১০ লাখ ৮৫ হাজার ৬৮৫ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যাঁদের তথ্য সংগ্রহ করা হয়েছে, তাঁদের মধ্যে এখন পর্যন্ত এক লাখ পাঁচ হাজার ৬৪৯ জন ভোটারের নাম নিবন্ধন করা হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ৬০ হাজার ৮০৫ এবং নারী ৪৪ হাজার ৮৪৪ জন। মৃত ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন পড়েছে এক লাখ তিন হাজার ১৩২৷ ভোটার ঠিকানা স্থানান্তরের আবেদন করেছেন দুই হাজার ৯৯২ জন।
গত ১৫ মে থেকে কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে৷ প্রথম ধাপে ২৮ মে পর্যন্ত ১৮১টি উপজেলার ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব উপজেলায় নিবন্ধনের কাজ চলছে।