হালিম আজাদের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মানহানির অভিযোগ এনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাসসের উপ-বার্তাপ্রধান কবি হালিম আজাদ এবং সাধারণ সম্পাদক নাফিজ আশরাফের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বাদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের বিচারিক হাকিম সাঈদুজ্জামান শরীফের আদালতে হাজির হয়ে মামলাটি প্রত্যাহারের লিখিত আবেদন জানালে আদালত তা গ্রহণ করেন। মামলাটি দায়েরের ১২ দিনের মাথায় তা প্রত্যাহার করা হলো।
আবু জাহের নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ও তাঁর ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দেওয়া এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মানহানি হয়েছে বলে ১১ ডিসেম্বর অভিযোগ করেন আবু জাহের।