নীলফামারীর সৈয়দ-পুর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটরের কাজ করেন মো. হালিম (২০)। চার মাস আগে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিত্সকেরা তাঁকে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। হালিমের বাবা সাবির খান ছেলেকে বাঁচাতে একটি কিডনি দিতে সম্মত হয়েছেন। সৈয়দপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার ও ওষুধ বাবদ পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা তাঁদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় হালিমকে বাঁচাতে তাঁর পরিবার সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। যোগযোগ: মো. হালিম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬১১০১৬৫৩৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, সৈয়দপুর, নীলফামারী। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি