হালিশহরে আগুনে পুড়ল ৪৬ দোকান

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গোডাউন বাজার নামের একটি মার্কেটে আগুন লাগলে বেশ কিছু দোকান পুড়ে যায়। বেলা ১১টা, ৯ নভেম্বরছবি: সৌরভ দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহরের গোডাউন বাজারে আগুনে ৪৬টি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, হালিশহর বিজিবি আর্টিলারি সেন্টারের পাশে গোডাউন বাজারে সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত। আগুন কাঁচা ও সেমিপাকা দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

দোকানগুলোর মধ্যে বেশির ভাগই ছিল সবজি, মুদি, কাপড়ের দোকান।
ফায়ার সার্ভিসের উপপরিচালক শামীম আহসান চৌধুরী প্রথম আলোকে বলেন, সেখানে ১৫০টি দোকান ছিল। এর মধ্যে কাঁচা ও সেমিপাকা ৪৬টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।