হালুয়াঘাটে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে দুর্ঘটনায় বিপ্লব দাস (২৮) ও মফিজুর রহমান (২৫) নামের মোটরসাইকেলের আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আপেল (২৪) নামের অপর একজন আহত হন।
বিপ্লব ময়মনসিংহের কালীবাড়ি ও মফিজুর হালুয়াঘাট উপজেলার চাঁদশ্রী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে তিনজন তরুণ একটি মোটরসাইকেল নিয়ে উপজেলার ধারাবাজারে যাচ্ছিলেন। পথে আশ্রমপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় একটি গাছের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আপেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।