হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় ক্যাম্পাস রাউন্ডে সেরা 'টিম রিসাইক্লার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় বিজয়ী ‘টিম রিসাইক্লার’। ছবি: বিজ্ঞপ্তি
ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় বিজয়ী ‘টিম রিসাইক্লার’। ছবি: বিজ্ঞপ্তি

ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত অন ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘টিম রিসাইক্লার’।

ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

জাতিসংঘ, হাল্ট ফাউন্ডেশন এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ফাউন্ডেশনের হাল্ট প্রাইজ বিশ্বের ১২০টি দেশের ২ হাজার বিশ্ববিদ্যালয়ে ১০ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, পানি নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দেওয়া সমাধান এবং ব্যবসায়িক আইডিয়ার প্রতিযোগিতা হাল্ট প্রাইজ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতার নাম দিয়েছে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’।

ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের ক্যাম্পাস ডিরেক্টর মো. আরমান হোসেন বলেন, মেডিকেল শিক্ষার্থীদের জন্য হাল্ট প্রাইজ নতুন হলেও তাঁদের অভিনব চিন্তাভাবনা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. হারুণ উর রশিদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. রাহাত আনোয়ার চৌধুরী এবং বায়োকেমিস্ট্রির সহযোগী অধ্যাপক ডা. মো. অসিউল কবীর শাকিল। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে টিম রিসাইক্লার। বর্জ্য পদার্থ থেকে পরিবেশ রক্ষা এবং সঙ্গে উপার্জনের আইডিয়া দেন দলটির সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহমেদ আস্কার এবং বারটিল হাল্ট ২০১০ সালে হাল্ট প্রাইজ প্রোগ্রাম চালু করেন। এই প্রতিযোগিতা চলে এক বছর ধরে। খাদ্যনিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা, চিকিৎসা নিয়ে উদ্ভূত সমস্যার সৃষ্টিশীল সমাধানের প্রতিযোগিতা হলো হাল্ট প্রাইজ প্রোগ্রাম। এটি হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে অংশীদারত্বে পরিচালিত হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিষয়টি নির্ধারণ করে প্রতিবছর সেপ্টেম্বরে বিজয়ী ঘোষণা করেন।

হাল্ট প্রাইজের প্রতিযোগিতা বিশ্বের ১ হাজার ২০০টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে সরাসরি ক্যাম্পাস ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস ফাইনালে জয়ী দল রিজিওনাল প্রোগ্রামে সিঙ্গাপুর, লন্ডন, জাপান, চীনসহ ২৫টি দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। গ্লোবাল ফাইনাল রাউন্ডে যে দলের আইডিয়া সবচেয়ে গ্রহণযোগ্য হবে, তাদের ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলকে একটি বিজনেস প্ল্যান তৈরি করতে হয়, যেটি পরিবেশের জন্য উপকারী। অর্থাৎ এমন কাজ যা থেকে নিজের লাভ হবে এবং পরিবেশ উপকৃত হবে। সব ধাপ পেরিয়ে চ্যাম্পিয়ন হলে ওই দলকে জাতিসংঘ এবং বিশ্বব্যাংক এক মিলিয়ন ডলার দেয় ব্যবসা শুরু করার জন্য। ক্যাম্পাস থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি রিজিওনাল রাউন্ডে যাবে। রিজিওনাল রাউন্ডে থাকেন বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, পানি নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দেওয়া সমাধান এবং ব্যবসায়িক আইডিয়ার প্রতিযোগিতা হাল্ট প্রাইজ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতাকে বলে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’। অন ক্যাম্পাস রাউন্ডের সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের ‘টিম রিসাইক্লার’। ছবি: বিজ্ঞপ্তি
স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, পানি নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দেওয়া সমাধান এবং ব্যবসায়িক আইডিয়ার প্রতিযোগিতা হাল্ট প্রাইজ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট এই প্রতিযোগিতাকে বলে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’। অন ক্যাম্পাস রাউন্ডের সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের ‘টিম রিসাইক্লার’। ছবি: বিজ্ঞপ্তি

ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজক ছিলেন মেডিকেল শিক্ষার্থী আরমান, হাসিব, ফয়সাল, মঈন, সিনথি, মানীষ, নিরাকার, মীম, আরেফিন, ফারসি, মোরসালিন, মনীষাসহ আরও অনেকে। ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের হাল্ট প্রাইজ-এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘ঢাকা নিউজ ৭১’ এবং স্ট্রাটেজিক পার্টনার ‘অনুপ্রয়াস’।

প্রতিবছর চারটি রাউন্ডে অনুষ্ঠিত হয় হাল্ট প্রাইজ। অন ক্যাম্পাস রাউন্ড, রিজিওনাল রাউন্ড, এক্সিলিটর রাউন্ড এবং গ্লোবাল ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডের বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন এক মিলিয়ন ডলার, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

প্রথমবারের মতো হাল্ট প্রাইজে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের আইডিয়াগুলো বাস্তবায়নে এ রকম প্রতিযোগিতা অনুপ্রেরণাদায়ক। গতবার নিউইয়র্কে বাংলাদেশের হয়ে ফাইনালিস্ট ছিল ‘সেইফ হুইল’। এই দলের আইডিয়া ছিল স্বল্পব্যয়ী অ্যাম্বুলেন্স, যার মাধ্যমে খুব কম খরচে এবং কম সময়ে গ্রামের মানুষ নিরাপদে হাসপাতালে যেতে পারবে।