হাশিম ক্লার্ককে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য (কংগ্রেসম্যান) নির্বাচিত হওয়ায় হ্যানসেন হাশিম ক্লার্ককে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। বাংলাদেশি বংশোদ্ভূত হ্যানসেন গত মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে বিপুল ভোটে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত বলেন, মার্কিন জনগণের আস্থা ও বিশ্বাসের কারণেই তিনি এই বিশাল জয় পেয়েছেন। এ জয় তাঁকে মার্কিন প্রতিনিধি পরিষদে উন্নয়নশীল বিশ্বের স্বার্থে কাজ করার সুযোগ এনে দিয়েছে।উল্লেখ্য, হ্যানসেনের বাবা বাংলাদেশি এবং মা আমেরিকান। খবর ইউএনবির।