হাসন রাজা ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসন রাজার জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুনামগঞ্জে হাসাননগরে গঠিত হলো হাসান রাজা ট্রাস্টি বোর্ড। দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীকে সভাপতি এবং দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গত ৩০ অক্টোবর ১৩ সদস্যবিশিষ্ট এ ট্রাস্টি বোর্ড গঠিত হয়।
একটি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। নতুন প্রজন্মের কাছে হাসন রাজার জীবন সম্পর্কে জানানো এবং তাঁর কর্ম ও সাধনার বিষয়ে উৎসাহিত এবং উজ্জীবিত করাই এ বোর্ডের মূল উদ্দেশ্য। এ ছাড়া দেশ ও দেশের বাইরে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বিনোদন ইত্যাদি সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষে৵ এই বোর্ড গঠিত হয়েছে। বিজ্ঞপ্তি।